বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চুনারুঘাটে ২৫০ পরিবার পেল প্রাণিসম্পদ সহায়তা

[print_bangla]

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা-এ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে ২৫০টি পরিবারের মাঝে প্রাণিসম্পদ সহায়তা ও অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চানপুর চা-বাগানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন এস. এম. ফয়সল।
‎“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ শাফকাত আহমেদ, সায়হাম নীট কম্পোজিট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, চা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এ অনুদান কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের আর্থিক উন্নয়নের পাশাপাশি পুষ্টির মানও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি সুফলভোগীদের প্রাণিপালন ও পশুর চিকিৎসা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
‎প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল, ৫০ কেজি দানাদার খাদ্য, ছাগলের ঘর নির্মাণের জন্য ৪টি খুঁটি, ২টি ঢেউটিন এবং ৫টি প্লাস্টিক ফ্লোরম্যাট প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
‎অনুষ্ঠানে বক্তারা আরও জানান, চানপুর চা-বাগানের শ্রমিকদের জন্য পূজা উপলক্ষে খাদ্যসামগ্রী, শীতকালীন কম্বল ও রেইনকোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘোষণায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও চা-শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চুনারুঘাটে ২৫০ পরিবার পেল প্রাণিসম্পদ সহায়তা

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top