বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

বেড়ায় ফসিল জমিতে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

[print_bangla]

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি-

পাবনা বেড়া উপজেলার কাজীপাড়া আবদুর রউফের বাড়ির পাশে হালিম মোল্যার পুকুরপাড়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলী জমির পাশে পুকুর থেকে ভেক্যু দ্বারা মাটি উত্তোলন করার সময় হাতেনাতে মোঃ দেলোয়ার হোসেন, পিতা: আইয়ুব আলী, সাং-খানপুরা, বেড়া, পাবনা নামে একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযোগের খবর পেয়ে আকস্মিক অভিযান চালিয়ে অপরাধীকে আটক করা হয়। এসময় সে পালিয়ে যাওয়ার জোর প্রচেষ্টা চালালেও উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড আমিরুল ইসলাম অসীম সাহসিকতা নিয়ে তাকে ধরে রাখে। পরবর্তীতে এসআই আব্দুল লতিফ মিয়ার নেতৃত্বে আমিনপুর থানার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপস্থিতিতে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, বাতেন ফকিরের নির্দেশে সে উক্ত পুকুর থেকে মাটি কাটছে এবং পুকুর মালিকদের সাথে বাতেন ফকিরের মাটি কাটার বিষয়ে চুক্তি আছে। এলাকাবাসী ও অভিযানের প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষীর কাছে জানা যায়, গত সাতদিন ধরে উক্ত স্থান ও তার পাশের রাস্তা থেকে ভেক্যু দ্বারা মাটি কাটা হচ্ছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ছ) ধারা অনুযায়ী ফসলী জমির আশেপাশে থেকে মাটিকাটা নিষিদ্ধ এবং ৭ক ধারা এর গ উপধারা অনুযায়ী আশেপাশের ফসলী জমির ক্ষতি হয় এমন ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকে মাটি কাটাও সম্পূর্ণ নিষিদ্ধ। কোন ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকেও নিজস্ব জরুরি প্রয়োজনে ভেক্যু দ্বারা মাটি কাটতে হলে উপজেলা নির্বাহী অফিসারের পূর্বানুমোদন ক্রমে তা কাটতে হবে এক্ষেত্রে কোনরূপ পূর্বানুমতি ছিলো না। অভিযুক্তের বিরুদ্ধে উপরিল্লিখিত অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বেড়ায় ফসিল জমিতে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

২০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top