
এম এ রশীদ, বিশেষ প্রতিনিধি:
সিলেট বিয়ানীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মেরাজুল ইসলাম বিয়ানীবাজার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ও লাউতা ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য থেকে অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি এবং বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন যা দলীয় শৃংখলার পরিপন্থী। তাহার এ প্রচারণা দেশকে অস্থিতিসিল করতে সহায়তা করছে। যা দেশদ্রোহিতার শামিল। বুধবার সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (২০ মে ২০২৬ ইং) বিয়ানীবাজার উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,তিনি যুক্তরাজ্য থেকে অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি এবং বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন যা দলীয় শৃংখলার পরিপন্থী। তাহার এ প্রচারণা দেশকে অস্থিতিসিল করতে সহায়তা করছে। যা দেশদ্রোহিতার শামিল।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সংগঠনের কাছে রয়েছে।
দলীয় গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিয়ানীবাজার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ও লাউতা ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী জানান, সাংগঠনিক বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।