
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়নে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ (২০ মে) বুধবার
উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করে গ্রামবিকাশ কেন্দ্র (জিবিকে)।
গ্রামবিকাশ কেন্দ্রের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন আফিসার শ্যামল কান্তি সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজওয়ানুল হক, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক, ইউনিয়ন সমাজ সেবাকর্মী ফিরোজ, নাগরিক প্লাটফর্মের সদস্য মানিক বাঁশফোড় ও ইউপি সদস্যগনসহ স্থানীয় পর্যায়ের প্রায় ৫০-৬০ জন জনসাধারণ।
স্থানীয় পর্যায়ের একজন নারী রোমানা বেগম এলাকার রাস্তা-ঘাট ও স্বাস্থ্যখাতের দূর্দশার চিত্র তুলে ধরেন জবাবে স্বাস্থ্য পরিদর্শক জিয়াউর রহমান স্বাস্থ্যের সেবা ও মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন ঘটানোর বিষয়ে আশ্বস্ত করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা। এছাড়াও ইউনিয়ন সমাজকর্মী নারী নির্যাতনঘটিত ও শিশু কেন্দ্রীক সমস্যা চিহ্নিতকরণ এবং বিচার ব্যবস্থাপনা বিষয়ে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরেন।