মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সাঁথিয়ায় পশুর হাট নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

[print_bangla]

পাবনা জেলা প্রতিনিধি-

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়া বাজারসংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশের পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর জন্য পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমতির পর ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে হাটের ইজারা (নিলাম) আয়োজন করে পৌর প্রশাসন।
ইজারায় অংশ নিতে আগ্রহীরা শর্ত অনুযায়ী ২০ হাজার টাকা করে জমা দেন। মোট ২৬ জন আবেদনকারী নিলামে অংশ নেন। তবে নিলাম চলাকালে বিএনপি ও জামায়াত-সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিফ রায়হান নিলাম কার্যক্রম স্থগিত করেন। পরে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় পুনরায় নিলামের আয়োজন করা হলে আবারও উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদ হলরুম ত্যাগ করেন। পরে থানা-পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাঁথিয়ায় পশুর হাট নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top