
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জপুই বিওপির আওতাধীন জপুই পাড়ায় জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বিজিবি।
সোমবার ২৫ মে সকালে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া পাচারোধ, জ্বালানীতেল মজুদ এবং পাচার প্রতিরোধে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক এর দিকনির্দেশনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের অধীনস্থ জপুই বিওপি কমান্ডার কর্তৃক স্থানীয় পাহাড়ি জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়। উক্ত আলোচনা সভায় বিওপির সদস্যবৃন্দ, জপুই পাড়ার কারবারী এবং বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...