বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

রামগড় উপ‌জেলা বিএন‌পি সভাপ‌তির  পিতার কুলখা‌নি অনু‌ষ্ঠিত 

[print_bangla]

মোঃ মোজা‌ম্মেল‌ হোসাইন, খাগড়াছ‌ড়ি প্র‌তি‌নি‌ধি:

খাগড়াছ‌ড়ির রামগড় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ জ‌সিম উ‌দ্দিন এর শ্র‌দ্ধেয় পিতা মরহুম আব্দুল হাই বাচা মিয়ার(৭৫) কুলখা‌নি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার(২৫ মে) কালা‌ডেবার নিজ বা‌ড়ি‌তে মরহু‌মের কুলখা‌নির আ‌য়োজন ক‌রেন প‌রিবা‌রের সদস‌্যরা।কুলখা‌নি অনুষ্ঠা‌নে জেলা ও উপ‌জেলা বিএন‌পিসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ,আত্মীয় স্বজন,নানান শ্রেণী পেশার প্রায় আড়াই হাজার মানুষ অংশ‌নেন।অনুষ্ঠা‌নে মরহু‌মের আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রে দোয়া করা হ‌য়ে‌ছে। গত বৃহস্প‌তিবার ২১ মে ২০২৬ তা‌রি‌খে ফেনীর এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন।মৃত‌্যুকা‌লে স্ত্রী, চার ছে‌লে ও দুই মে‌য়েসহ অসংখ‌্য শুভাকাঙ্খী রে‌খে গে‌ছেন।তাঁর মৃত‌্যু‌তে বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পির সভাপ‌তি ওয়াদুদ ভূইয়া এম‌পি গভীর শোক প্রকাশ ক‌রেন এবং শোকাহত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জানান।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রামগড় উপ‌জেলা বিএন‌পি সভাপ‌তির  পিতার কুলখা‌নি অনু‌ষ্ঠিত 

২৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top