
বিশেষ প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (লালচান বাদশা) আওয়ামী লীগ আমলে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিবন্ধী মাসুদুর রহমান।
তিনি সত্যপুর গ্রামের আব্দুল মান্নান এর পুত্র।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ঝিনাইদহ শাখায় গতকাল মঙ্গলবার অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় ;রফিকুল ইসলাম (লালচান বাদশা) রাজশাহী হাউজ বিল্ডিং এ চাকরি করেন।
বিগত আওয়ামী লীগ আমলে মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে তার ব্যাপক সম্পর্ক ছিল সেই সুবাদে প্রতিবন্ধী মাসুদের ছেলের চাকরি দিবে বলে ৪ লক্ষ টাকা নেয়।
প্রথমে ২ লক্ষ টাকার চেক এবং পরবর্তীতে নগদে ২লক্ষ টাকা দেওয়া হয় রফিকুল ইসলাম লালচান বাদশাকে। এরপর আর আমার ছেলের চাকরি হয়নি। আজকাল করে ঘুরাইতে থাকে। বর্তমানে লালচান বাদশা মঘী ইউনিয়নে হাইব্রিড নেতা।
তার সন্মতি ছাড়া এই এলাকায় কেউ টিসিবি ;ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা কার্ড পায় না।
তিনি জেলার এক নেতার খাস লোক বলে এসব ফায়দা লুটে থাকেন।
অভিযোগকারী ও একই ওয়ার্ডে বসবাস করেন। অভিযোগকারী একজন প্রতিবন্ধী। তিনি ন্যায় বিচার পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
বিষয়টিতে তিনি প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন।