আনোয়ারায় হাজীগাঁও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ঘর উপহার

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) জুমার নামাজের পর আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। গত ২৫ মার্চ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর, গবাদিপশু ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে তিনটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী, খাদ্য ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেন।
পরে স্থানীয় সামাজিক ও মানবিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং এলাকাবাসীর সহযোগিতায় তহবিল সংগ্রহ শুরু হয়। প্রায় দুই মাসের প্রচেষ্টায় অর্থ ও নির্মাণ সামগ্রী জোগাড় করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার তরুণ ও সাধারণ মানুষ নির্মাণ কাজে অংশ নেন।
অবশেষে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা টিনের ছাউনি দেওয়া তিনটি নতুন ঘর নির্মাণ সম্পন্ন হয় এবং সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মসজিদের খতিব-ইমাম ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকার তরুণ মোহাম্মদ এরশাদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু পুড়ে যাওয়ার পরপরই সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ছবুর মাস্টার বলেন, “এটি শুধু একটি ঘর নয়, মানবিকতার জয়। আমরা চাই, এই পরিবারগুলো নতুন করে জীবন শুরু করুক।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। মুরাদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকাবাসী যে ভাবে এগিয়ে এসে সহযোগিতা করেছেন, সে জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ঘর আমাদের নতুন আশার প্রতীক। এত দ্রুত আবার মাথা গোঁজার ঠাঁই পাব-ভাবিনি। ”স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে মানবিক সহমর্মিতা ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে। মুরাদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকাবাসী যে ভাবে এগিয়ে এসে সহযোগিতা করেছেন, সে জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

আনোয়ারায় হাজীগাঁও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ঘর উপহার

২৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top