
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :
বগুড়ার আদমদীঘি উপজেলার এলাকা থেকে ২ পিস কুপিজেসিক ইনজেকশন ও ২ লিটার চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করে, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মো. মিজু (৩০), পিতাঃ মৃত আজিজ সাংঃ ইয়ার্ড কোলনি
থানাঃ আদমদীঘি-বগুড়া। মো. স্বপন (৪৫),
পিতাঃ মৃত বাহার উদ্দিন, সাংঃ ছাতিয়াগ্রাম, বাগবাড়ি। মো. আব্দুল মান্নান (৬২), পিতাঃ মৃত বছির উদ্দিন, সাংঃ ছাতিয়ানগ্রাম, বাগবাড়ি, থানাঃ আদমদীঘি-বগুড়া।
(২ জুন মঙ্গলবার ) ডিএনসি, বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি )মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে কুপিজেসিক ইনজেকশন ও চোলাইমদসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ৬ মাসের আর ২ জনকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২ জনকে ২০০ টাকা,আর ১ জনকে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।