সিরাজগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে “সোশাল এইড”এর ব্যবস্থাপনায় কুরবানি’র গরুর গোশত বিতরণ 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে তিন দিন ব্যাপী কোরবানি’র গরুর গোশত (মাংস) বিতরণ করা হয়।
বেলজিয়াম ভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটি ও ইসলামিক রিলিফ, নেদারল্যান্ড এর অর্থ সহায়তায় সোশাল এইড এর ব্যাবস্থাপনায়-ঈদের তিন দিন সিরাজগঞ্জ যমুনা নদীর পাড় পৌর এলাকার আমলাপাড়া ঈদগাঁ মাঠে, ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে, সিরাজগঞ্জ সদর উপজেলার  শিয়ালকোল ইউনিয়নে, যমুনা নদী বিধৌত এলাকা  সাহানগাছা, বাহুকা ও সয়দাবাদ সহ জেলার ৯ টি এলাকায় এবার ঈদের গত তিন দিনে হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩,১২০ পরিবারের মাঝে ২ কেজি কোরবানি’র গরুর গোশত (মাংস) বিতরণ করা হয়। উক্ত কোরবানির গরুর গোশত (মাংস) বিতরণ ও বাস্তবায়ন অনুষ্ঠান সার্বিক ভাবে পরিচালনা করেন, “সোশাল এইড” সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি মামুন ছালাম। এ সময় কারামা সলিডারিটি, এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলি সোহেল, প্রোগ্রাম অফিসার সন্তু, ইসলামিয়া সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ (কপোত), সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন (প্রিন্স), পুলিশ ইন্সপেক্টর, টি. এম. আব্দুর রহমান, কবি ও ব্যবসায়ী সৌপ্তিক ছালাম, আমরা ৮৬ এস. এস. সি. ব্যাচ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মনজুর শাহীন, মোঃ আব্দুল হালিম, সোবায়দুল তিতু প্রমুখ। সকল সুবিধা ভোগী নারী-পুরুষেরা কোরবানি’র গরু গোশত (মাংস) পেয়ে ভীষণ খুশি হয়ে সবাই বাড়ি বা গন্তব্য ফিরেছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

সিরাজগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে "সোশাল এইড"এর ব্যবস্থাপনায় কুরবানি'র গরুর গোশত বিতরণ 

০৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top