
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, (৯ জুন মঙ্গলবার) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে বগুড়ার আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়াকে বিশেষ সম্মাননা পুরস্কার ২০২৬ প্রদান করেন। উল্লেখ্য যে, গত ২৩ মে শনিবার/২০২৬ বগুড়ার আদমদীঘি থানা নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বগুড়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী পিপিএম, (বার) পিএইচডি, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ বগুড়া কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ-২০২৬ এবং আদমদিঘী থানার নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠান কার্যক্রম সুন্দর ভাবে এবং সুশৃংখল ভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং তার নিরলস প্রচেষ্টার ভূমিকার জন্য, বগুড়া পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), বগুড়ার আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়াকে বিশেষ সম্মাননা পুরস্কার ২০২৬ প্রদান করেন। জে/এ
