সাজেকে কৃষকের হলুদের গোডাউন আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

[print_bangla]

 

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পূর্ব শত্রুতার জের ধরে হলুদের গোডাউনে আগুন দিয়েছেন দুর্বত্তরা।

বুধবার ১০ জুন কে বা কারা মিঠুন জয় ত্রিপুরা, কাটি কুমার ত্রিপুরা, লোবিন ত্রিপুরা সহ আরো কয়েকজনের মজুদকৃত গোডাউন আগুন ধরিয়ে দেয়। এই আগুনে প্রায় ১ হাজার মনের বেশী হলুদ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় স্থানীয় কৃষকদের ভাগ্যে হাত পড়েছে বলেও জানান কৃষকরা।

সাজেক ইউনিয়নের মঠুন জয় ত্রিপুরা বলেন, গতকাল বিকাল পর্যন্ত রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম এলাকা থেকে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হলুদ বাজার জাত করার জন্য তিনটি গোডউনে জড়ো করে। এ নিয়ে তারা হলুদ বিক্রির জন্য রাঙ্গামাটি, খাগড়াছড়ির বিভিন্ন ব্যবসায়ীর সাথে আলোচনা চালিয়ে যায়। দীর্ঘ বছর ধরে তারা এই ভাবে তাদের কষ্টে অর্জিত হলুদ বিক্রি করে আসছিল।

কিন্তু কে বা কারা তাদের তিনটি গোডাউনে আগুন দিয়ে তাদের সমস্ত হলুদ পুড়িয়ে দেয়। এই নিয়ে কৃষকদের প্রায় ৭ লক্ষ টাকার বেশী ক্ষতি হয়েছে বলে তারা জানান।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ কৃষকরা কষ্ট করে চাষাবাদ করে নিজেদের পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি। কিন্তু কাদের এই ক্ষতি হলো আমরা বুঝতেছি না। আমাদের নিঃস্ব করে দিল। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কিভাবে থাববো বুঝতে পারছি। আমরা দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

এবিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন বিষয়টি আমরা জেনেছি। সাজেক থানার ওসি বিষয়টি তদন্ত করছেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পূর্ব সত্রুতার জেরে এমনটা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাজেকে কৃষকের হলুদের গোডাউন আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

১০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top