শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভান্ডারিয়া থানাধীন জামিরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রাকিব বেপারী (২৬) জামিরতলা এলাকার বাসিন্দা। তিনি আশরাফ বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামিরতলায় আফজাল মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top