
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা ” শীর্ষক প্রশিক্ষণ কোর্স এর ২য় কনসালটেশন ও জেলা কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ জুন বুধবার সকাল দশটা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার,জেলা শিক্ষা অফিসার মহসিনা বেগম।
বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহতাব উদ্দিন ও মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষক প্রমূখ।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ফিল্ড মনিটরিং এসিস্ট্যান্ট মোঃ বোরহান উদ্দিন কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষণ কোর্সে ৮০ জন লার্নারসহ ১২০ জন অংশ গ্রহণ করেন।
ময়মনসিংহ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল নূর উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পরিচিতি ও লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করে।শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আমিনুর রহমান।