
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মো. আফাজুল মণ্ডল (৫০), পিতাঃ মো. গফুর মণ্ডল সাংঃ পারকোয়ালীয়া রায়কালী, থানাঃ নওগাঁ। মো. শাহিন ফকির (৫০), পিতাঃ মো. মোকছেদ ফকির, সাংঃ লক্ষণ কুঁড়ি থানাঃ আদমদীঘি। মো. মিলন পাহান (৩২), পিতাঃ কালাচান পাহান সাংঃ পূর্ব আব্দুল্লাপুর থানাঃ আক্কেলপুর জেলাঃ জয়পুরহাট।
বৃহস্পতিবার (১১ জুন) ডিএনসি, বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে গাঁজা ও চোলাইমদ সহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ৩ দিনের, ১ জনকে ২০ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২ জনকে ৫০০ টাকা আর ১ জনকে ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। জে/এ
