শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ছিনতাইকারীর টানে পড়ে ঢাকায় প্রাণ গেল পার্বতীপুরের সোমার

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর মারা গেছেন পার্বতীপুরের বাসিন্দা সোহেলী ইসলাম সোমা (৪২)। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোমা পার্বতীপুর শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোনি এলাকার মৃত মাহাবুবুল ইসলাম বুলবুলের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল রোডে ভাড়া বাসায় থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে গত ৬ জুন রাতে পার্বতীপুর থেকে হক এন্টারপ্রাইজের একটি নাইট কোচে ঢাকার উদ্দেশে রওনা দেন সোমা। পরদিন ৭ জুন ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে অটোরিকশাযোগে বাসার দিকে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলে থাকা একদল ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাগে টান দিলে তিনি রাস্তার পাশে থাকা ডিভাইডারের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে রাজধানীর আনোয়ার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, সোমার বাবা-মা অনেক আগেই মারা গেছেন। তার কোনো ভাই-বোনও নেই। একমাত্র মেয়ে নওমী ইসলাম ঢাকার একটি কলেজে অনার্সে পড়াশোনা করছেন। মায়ের চাকরির আয়ে তার লেখাপড়ার খরচ চলত। তিনি বলেন, “সোমার অকাল মৃত্যুতে তার মেয়েটি এখন পুরোপুরি এতিম হয়ে গেল। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।” বৃহস্পতিবার বিকেলে সোমার মরদেহ পাবনার ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেহরি মহল্লায় তার নানার বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে বিকেল ৪টার দিকে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ছিনতাইকারীর টানে পড়ে ঢাকায় প্রাণ গেল পার্বতীপুরের সোমার

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top