শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

ভান্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার একটি দল উপজেলার চিংগুড়িয়া খেয়াঘাট জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক কারবারের অভিযোগে মুকিম তালুকদার (২৯) ও মো. জহির হাওলাদার (১৯) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মুকিম তালুকদার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মৃত রব তালুকদারের ছেলে এবং মো. জহির হাওলাদার চিংগুড়িয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে ভান্ডারিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top