শনিবার ৮ই আগস্ট, ২০২৬ ২৪শে শ্রাবণ, ১৪৩৩

কক্সবাজারে বিপজ্জনক ভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার আসামি গ্রেফতার

[print_bangla]

জসিম উদ্দিন, কক্সবাজার-

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজারের ব্যাটালিয়ন সদর এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪, ঢাকা-এর যৌথ অভিযানে কক্সবাজার জেলার সদর থানার আলোচিত অক্ষর সৌভিক রায় (৩১) হত্যা মামলার এজাহারভুক্ত ০১ নং অভিযুক্ত মোঃ ফরিদ (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর আভিযানিক দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। গত ০৬ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট, মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফরিদ (৪৫)। সে কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই এবং রাজিয়া খাতুনের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০১ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৩:৪০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন দরিয়ানগর ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার এড়াতে ঘটনার পর হতে আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত ০১ নং আসামি মোঃ ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে বিপজ্জনক ভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার আসামি গ্রেফতার

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top