জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা’ অনুষ্ঠিত হয়।

​জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

এ ​সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

​সভায় বক্তারা জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকার ওপর জোর দেন। খাদ্যে ভেজাল রোধ, নিরাপদ খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বিত নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top