
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১ অক্টোবর ২০২৬
পিরোজপুরের বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসক আবু সাঈদকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদকে বিদায়ী শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
এ সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আবু সাঈদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকার প্রশংসা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...