
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদ্রাসা প্রধানদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদ্রাসাগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে তাদের বক্তব্য ও মতামত শোনেন।
সভায় ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা অংশ নেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।