
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
:মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট ও ভবেরচর সমিতি মার্কেট এলাকায় হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতি বার(১ অক্টোবর)সকাল ১০ ঘটিকা থেকেই উপজেলাধীন মেঘনা ব্রীজের পূর্ব প্রান্ত ও ভবেরচর সমিতি মার্কেট থেকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে কয়েক কি:মি: এলাকা জুড়ে নেতাকর্মীরা সারিবদ্ধ ভাবে অবস্থান গ্রহণ করেন,এ সময় সাধারণ মানুষের অংশ গ্রহণও ছিল চোখে পড়ার মত।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ,সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,রফিকুল ইসলাম ভিপি মাসুম,এম ইসহাক আলী,মো:আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ জেলা,উপজেলা বিএনপি বিএনপি অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় মো:কামরুজ্জামান রতন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ফেনী যাওয়া উপলক্ষ্যে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায়ই নেতাকর্মী রা অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাধারণ মানুষ,নারী কৃষক, জেলে,যুবক,ছাত্রসহ বিএনপির নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরার জন্য মহাসড়কে অবস্থান করছেন,তিনি আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।