
স্বপ্ন
মোঃ আবদুর রউফ
চাঁদে গিয়ে ঘর বানাবো
মনে ছবি এঁকেছিলাম
একদিন স্বপ্নে তাই
রকেটে চড়েছিলাম
আকাশের মেঘ ফুঁড়ে
শূন্যে উড়েছিলাম
দ্রুত বেগে আকাশের
সীমানা ছেড়েছিলাম
কতো পথ ঘুরে ঘুরে
রাস্তা খুঁজেছিলাম
যেতে হবে অনেক দূর
এটাও বুঝেছিলাম
অবশেষে রাস্তাটাও
খুঁজে পেয়েছিলাম।
তারপর ধীরে ধীরে
চাঁদে গিয়ে পৌঁছেছিলাম
চাঁদের বুকে পা রেখে
আনন্দে হেঁসেছিলাম
পরীদের সাথে নিয়ে
দুজনেই নেচেছিলাম
খুশিতে নেচে নেচে
অনেক ঘেমেছিলাম
সরোবরে নেমে পরে
ডুব সাঁতার কেটেছিলাম
হাত ধরা ধরি করে
ঘোরাঘুরি করেছিলাম
পাহাড়ে হেলান দিয়ে
গলা ছেড়ে গেয়েছিলাম,
“মোরা আর জনমে
হংস মিথুন ছিলাম।”
চাঁদেই থেকে যাবো
যেই না ভেবেছি
চোখ মেলে চেয়ে দেখি
বিছানাতেই শুয়ে আছি।।
ফেনী, রবিবার
২৭/০৯/২৬
(পুনঃ প্রকাশ)
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...