
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দস্যুতা মামলার এজাহারভুক্ত আসামি এনামুল মাতুব্বর (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল মাতুব্বর তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মানিক মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অঞ্জলি রানীর বসতঘরে দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এনামুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এনামুল মাতুব্বরের বিরুদ্ধে এর আগে আরও একটি হত্যা মামলা রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...