
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি সিটি প্রেসক্লাব ডেস্
দৈনিক কালান্তরের কপিলমুনি প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস কে আলীমের মৃত্যুতে আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সিটি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এর বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক কালান্তরের সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। বিশেষ অতিথি থাকবেন পত্রিকার প্রকাশক কাজী তারিক আহম্মদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক, প্রতিষ্ঠান প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি দৈনিক রানার প্রতিনিধি এম আজাদ হোসেন।
প্রসঙ্গত, এস কে আলীম ১৪ সেপ্টেম্বর দুপুর ১ টা ১০ মিনিটে কপিলমুনির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।