
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মহাপরিচালক এর আন্তরিক উদ্যোগ ও দিকনির্দেশনায় বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(৩০ সেপ্টেম্বর ) বুধবার, সকাল ১০টায় বগুড়া, আদমদীঘি উপজেলার বগুড়া সড়কের পার্শ্ববর্তী স্থান এবং নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. শাহ আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, উপজেলা প্রশিক্ষক মো. সাইকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মোছা. আরিফা বানু, ভাতাভোগী সদস্য-সদস্যা এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আমড়া, কাঠবাদাম, পেয়ারা ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন
বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যারাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয়রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুবজ দেশ গড়ে তোলা। বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিক সমূহ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দু’ধারে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাতরোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চাঁরা বৃক্ষরোপণ করা হয়।
আদমদীঘি উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।
বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।