
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মো. সাজিদ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভাণ্ডারিয়ার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাজিদ হোসেন ভাণ্ডারিয়া উপজেলার ছোট কানুয়া এলাকার বাসিন্দা। তিনি মো. শাহ আলম হাওলাদারের ছেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের পরিচালিত মোবাইল কোর্টে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...