মৈথিলীর প্রেমিক

[print_bangla]

 

শান্তা মারিয়া

সে ছিল আরেকজন।
শত তিরষ্কারে ছাড়ে নাই হাত।
রূপমুগ্ধ।
আশা নয়, স্পর্শ নয়, রূপের বেদীতে শুধু
নিবেদন করে গেছে পাপপুণ্য, অর্থ, যশ, লজ্জা, অহংকার।
প্রবল প্রেমিক সেই, জীবন-মৃত্যুর তীব্র সংগমে
সর্বশীর্ষে স্থাপন করেছে শুধু রূপ,
দশমুখে গেয়ে গেছে তার স্তবগান।

মন্দোদরী, অপ্সরা, কিন্নরী, রাজদণ্ড, ধর্ম, খ্যাতি, ইহ-পরকাল
রূপযজ্ঞে দান করে অকাতরে করেছে নিক্ষেপ স্বর্ণলংকা, নিজস্ব জীবন।

প্রত্যাখ্যাত বিরহী রাবণ
সে ছিল জানকীর প্রেমিক পুরুষ।
সে তো নয় দেব-স্বামী, সে তো নয় রাম।
কুল, মান, অশ্বমেধ, রাজধর্ম, অপহৃতা গৌরব উদ্ধার
মহত্বের তীব্র নেশা- কোথায় প্রেয়সী?
পিতৃআজ্ঞা, ভ্রাতৃ প্রেম, লোকহিত
তারপর যদি কিছু থাকে অবশেষ
সেইখানে ছায়ামাত্র যে কোনো রমণী।

মৈথিলীর ভালোবাসা, দীর্ঘশ্বাস
সংগোপনে রাবণের স্মৃতি ছুঁয়ে, স্পর্শ করে লংকার আকাশ।

* এম আব্দুর রাজ্জাক *

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মৈথিলীর প্রেমিক

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top