
দোষ
— মোঃ আবদুর রউফ
আমরা মানুষ, নাই তো হুঁশ,
খুঁজি কেবল অন্যের দোষ।
নিজের স্বার্থে আঘাত লাগলে,
বেড়ে চলে মনের রোষ।
রোষের আগুনে কতো সংসার,
হয়ে যায় আজ পুড়ে ছারখার।
ধ্বংস করে তৃপ্তি খোঁজে,
কারো মনে নেই বিকার।
রক্ত-মাংসের মানুষ মোরা,
সৃষ্টি নাকি সেরা আমরা;
আপাদমস্তক হিংসায় ভরা,
সেদিকে নেই কারো হুঁশ।
নিজের দোষ দেখি না কভু,
দেখি কেবল অন্যের দোষ;
বিপাকে বা বেকায়দায় পড়লে,
আল্লাহকেও দিই যে দোষ।
তবুও নিজের কালো ছায়া,
চক্ষু মেলে দেখতে না পাই;
পরের ঘাড়ে দোষ চাপাতে,
ব্যস্ত থাকি আমরা সদাই।
ফেনী
মোঃ আবদুর রউফ
তারিখ: ০১/১০/২৬
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...