
হৃদয়
— জাসমিনা খাতুন
চারিদিকে উলুধ্বনি, চারিদিকে শঙ্খ—
কী সুন্দর আমেজ!
দূর থেকে তুমি ভাবছ,
বিয়ে হচ্ছে, নতুন—
কোনো নতুন বর-বৌ
নতুন জীবনে জীবন শুরু করছে…
আমি কাছে গেলাম।
কাছে গিয়ে দেখলাম,
মারা গেছে একটা আহত হৃদয়।
মারা গেছে—
সুন্দর আতরে গোসল করে,
উলু দিয়ে রেখেছে তুলসীতলায়…
আহ্ রে হৃদয়,
তোমাকে জানে না তুমি ছাড়া অন্য হৃদয়,
অথচ দাবি করে—
এ হৃদয় শুধুই আমার।
১/১০/২০২৬
রামপুরহাট, বীরভূম, ভারত
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...