বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হ-ত্যা!

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়া সদরের ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে রাকিবুল হাসান বকুল (৩৯) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(২৯ সেপ্টেম্বর) বুধবার দুপুরে শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত রাকিবুল হাসান সদর উপজেলার নিশিন্দারা উত্তর পাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

অনুসন্ধানে জানায় যে , বুধবার দুপুরে রাকিবুল ঝোপগাড়ী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা একপর্যায়ে তিনি তার শ্বশুরকে মারধর করেন। এতে তার শ্বশুর গুরুতর আহত হন। শ্বশুরকে মারধরের ঘটনার পর পরিবারের অন্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলের গলায় আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১৭ বছরের বৈবাহিক জীবনে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনা ঘটত বলে নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ি ও এসআরবি এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত চলছে এবং সম্পৃক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হ-ত্যা!

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top