স্বরূপপুরে গণসংযোগ ও সমাজসেবায় জোর আলোচনায় আরিফুল ইসলাম পরান

[print_bangla]

 

জেলা প্রতিনিধি , ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি রক্ষা ও নিবিড় জনসম্পৃক্ততার মাধ্যমে সর্বস্তরের জনগণের মাঝে ইতোমধ্যেই আস্থার স্থান তৈরি করে নিয়েছেন তরুণ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আরিফুল ইসলাম (পরান)।

স্বরূপপুর ইউনিয়নের বর্তমান রাজনৈতিক চিত্র ও সমাজসেবামূলক তৎপরতা নিয়ে এক বিশেষ সাংগঠনিক বিবৃতি প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া।
প্রদত্ত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “৪ নম্বর স্বরূপপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আরিফুল ইসলাম (পরান)-এর পক্ষে সর্বস্তরের জনগণের মাঝে অভূতপূর্ব সাড়া ও গভীর আস্থার পরিবেশ তৈরি হয়েছে। মহেশপুরের স্থানীয় সামাজিক ও সাংগঠনিক পরিসরে তাঁর সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক ও নিবিড় জানাশোনা রয়েছে।”

দলীয় নীতি ও সর্বসাধারণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এনসিপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “দলীয়ভাবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম কিংবা চূড়ান্ত প্রার্থী ঘোষণা এখনো না এলেও, আমরা সর্বদা সাংগঠনিক শৃঙ্খলা ও জনগণের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। ‘নির্বাচন নয়, উন্নয়নের প্রত্যয়’—এই মূলনীতিকে ধারণ করে জনগণের সম্পৃক্ততা ও জনকল্যাণের লক্ষ্যে আরিফুল ইসলাম পরানের এই যাত্রাকে আমরা সাধুবাদ জানাই। এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, স্বরূপপুর ইউনিয়নের কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সৎ, উদীয়মান ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার যে অঙ্গীকার আরিফুল ইসলাম পরান করেছেন, তা স্থানীয় ভোটারদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বিবৃতিতে তরুণ এই নেতার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করার পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করা হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

স্বরূপপুরে গণসংযোগ ও সমাজসেবায় জোর আলোচনায় আরিফুল ইসলাম পরান

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top