আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলায় পারিবারিক কলহের জেরে কামরুল হাসান (২৫) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

(২ রা অক্টোবর) শুক্রবার দিবাগত রাতে আদমদীঘির কাশিমালা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কামরুল হাসান ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। কামরুল হাসানের বাবা মো. রেজাউল ইসলাম জানায়, শুক্রবার রাতে খাবার পর তার শয়ন ঘরে ঘুমাতে যায়। রাত ১০ টায় তার মা শয়ন ঘরের সেলিং ফ্যানের লোহার রডের সাথে কামরুল হাসান গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে হৈচৈ করে।

স্থানীয়দের সহযোগীতায় তার লাশ নামানো হয় এবং তার মৃত্যু নিশ্চিত করা হয়। তিনি পারিবারিক কলহের জেরধরে ছেলে কামরুল হাসান আত্মহত্যা করে বলে দাবী করেন। রাতেই পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়ে।

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভিক মৃত্যু সাধারণ ডায়েরি করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top