
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শুক্রবার (২ অক্টোবর ২০২৬ ) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুড়া ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও।
প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ও সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই একটি সুস্থ, নিরাপদ ও মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। মাদক ও জুয়ার বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব চন্দন কর, উপজেলা নির্বাহী অফিসার, হরিপুর; মোঃ আব্দুল হাকিম আজাদ, অফিসার ইনচার্জ, হরিপুর থানা; গেদুড়া মাদক ও জুয়া নির্মূল কমিটি-এর সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।