কাজিপুরে ফেসবুকে পোষ্টের পর আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরেছে উদ্ধার

[print_bangla]

 

এনামুল হক কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের তথ্য ও প্রযুক্তি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ফিল্ড আইটি টেকনিশিয়ান পাপ্পু দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পাপ্পু দেবনাথ ঠাকুরগাঁও জেলার সদর থানার জালালি গ্রামের চন্দন দেবনাথ ও সুমিতা দেবনাথের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাতে পাপ্পু তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসের সূত্র ধরে বিষয়টি জানতে পেরে ডরমেটরির নাইট গার্ড তার কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

এ খবর পেয়ে কাজিপুর থানার এসআই মো. আবু তাহের সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পাপ্পু দেবনাথকে কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের কার্যক্রম আইন ও বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় কাজিপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এ/হ

 

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে ফেসবুকে পোষ্টের পর আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরেছে উদ্ধার

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top