
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শুক্রবার (২ অক্টোবর ) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায় বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়।
খন্দকার মো. শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া উপস্থিত ছিলেন।
এ পরীক্ষায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে অ্যাডিশনাল ডিআইজি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পরীক্ষা গ্রহণকারী অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।