বাঘাইছড়িতে মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩ জন আটক

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর মধ্যেরাতে বাঘাইছড়ি পৌরসভার মাদ্রাসা পাড়া ও বদ্যকলনি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শফিক, মোঃ রাকিব হোসেন এবং মোঃ ফজলু নামে তিনজনকে আটক করা হয়।

বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর অপরাধ দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার জানান, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ তৎপর রয়েছে। কিশোর অপরাধ ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩ জন আটক

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top