এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
নিয়মিত ট্রাফিক ডিউটির পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী চালক এবং বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সড়কে শৃঙ্খলা রক্ষায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ,
বৃহস্পতিবার (০১ অক্টোবর ) আরএমপি সদর দপ্তরে ১১ জন পুলিশ সার্জেন্টকে পুরস্কৃত করেছেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন প্রতিপালনে দায়িত্বশীল ভূমিকার জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়। এ স্বীকৃতি ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...