কাজিপুর নিশ্চিন্তপরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আহত

[print_bangla]
0-4096×3072-0-0-{}-0-12#

সম্পাদনায় মোঃ সোহেল রানা কাজিপুর সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সামাদ (৭৯) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাতুল (২৪) আহত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরপানাগাড়ী গ্রামের পূর্ব পাশে পানাগাড়ী-জজিরা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা পান করে বাড়ি ফিরছিলেন আব্দুস সামাদ। এ সময় তিনি পানাগাড়ী-জজিরা বাজার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।নিহত আব্দুস সামাদ চরপানাগাড়ী গ্রামের মৃত আমানত শেখের ছেলে। অন্যদিকে মোটরসাইকেল চালক রাতুল চরদোরতা গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত রাতুলকে উদ্ধার করে স্থানীয় জননী ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহীনুল ইসলাম শাহীন দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছি।নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি এসআই কামরুল ইসলাম বলেন, এসআই কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আব্দুস সামাদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাতুল আহত হয়েছেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুর নিশ্চিন্তপরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আহত

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top