বাঘাইছড়িতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

[print_bangla]

​
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনটি উদযাপনের অংশ হিসেবে আজ বুধবার ২৮ অক্টোবর সকাল ৮ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল সবুরের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক। এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জানা যায় বিকেল ৩ ঘটিকায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top