গজারিয়ায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ,ফায়ার সার্ভিসের তৎপরতায় চলাচল স্বাভাবিক

[print_bangla]

মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি-

মুন্সীগঞ্জের গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া জনপ্রিয় রেস্টুরেন্ট ‘মায়ামি পার্ক’-এর সামনে সড়কের ওপর একটি বড় গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। আজ রাত ৪টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সড়কের ওপর গাছটি পড়ে যাওয়ায় ওই পথে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল। তারা তাৎক্ষণিক ভাবে গাছটি অপসারণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফিরোজ মিয়া নেতৃত্বে দ্রুত পদক্ষেপ নিয়ে অল্প সময়ের মধ্যেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে বলে জানান। সার্বিক সহযোগিতা করেন গজারিয়া হাইওয়ে থানা পুলিশ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ,ফায়ার সার্ভিসের তৎপরতায় চলাচল স্বাভাবিক

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top