কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

[print_bangla]

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মামলায় ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ (৩৬), কে আটক করে এসআরবি-১৫।

এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ (৩৬)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল গত (২৯ অক্টোবর) আনুমানিক ৫টা ৪০মিনিটে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক মামলায় ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ (৩৬), পিতা- নুর আহমদ, মাতা- সাহির মতি, সাং- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর মামলা নং-১৮১/২২ (চান্দগাঁও), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় সাজা পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top