
ইউসুফ হোসেন, নাটোর জেলা প্রতিনিধি-
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে নাটোরের নলডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১১ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। সভায় তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে এক বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মাষ্টার, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা সংবাদদাতা এম জহুরুল ইসলাম প্রমূখ। জে/এ
