পঞ্চগড়ে তালমা নদীতে গোসল করতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:

পঞ্চগড় সদর উপজেলায় তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার বাসিন্দা সবুজ হকের ছেলে। সে পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আবু বক্কর সিদ্দিক বন্ধুদের সঙ্গে হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

পঞ্চগড়ে তালমা নদীতে গোসল করতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

০২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top