ঈদের পর আবারও মানবিক কাজে মাঠে এ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ

[print_bangla]

ইউসুফ হোসেন,নাটোর প্রতিনিধি:

 

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ ঈদ পরবর্তী সময়ে আবারও নানা মানবিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবসেবামূলক কাজের ধারাবাহিকতায় তিনি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।
গতকাল বিকেল ৪:০০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলার ধোবা পুকুর গ্রামে এক দুস্থ ব্যক্তির চলাফেরার সুবিধার্থে একটি ক্র্যাচ প্রদান করেন তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অসুস্থ, ভাঙা-পোড়া ও চলাচলে অক্ষম মানুষের মাঝে হুইলচেয়ার ও ক্র্যাচ বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
মানবিকতার আরেক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে তিনি নলডাঙ্গা উপজেলার বর্ডারে অবস্থিত “মিনি কক্সবাজার” খ্যাত হালতির বিলের শেষ প্রান্তে পিপরুল, খাজুরা ও মাধনগর ইউনিয়নের
ধোবাপুকুর, শ্যামনগর, পাটুল, খাজুরা,চাঁদুপর খোলাবাড়িয়া সহ বিভিন্ন গ্রামে একটি ঝটিকা অভিযানে অংশ নেন। সেখানে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সময় কাটান এবং তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের মতে, একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে যে সততা, মানবিকতা, নেতৃত্বগুণ ও মানুষের সঙ্গে মিশে কাজ করার মানসিকতা প্রয়োজন, তার সবগুলো গুণই রয়েছে রাশেদের মধ্যে। সফরে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি ও বিএনপি নেতা জাকারিয়া আলম শামীম , ব্যবসাহী মমিনুল হক সহ আরও অনেকে। মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই নলডাঙ্গাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ঈদের পর আবারও মানবিক কাজে মাঠে এ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top