
শহিদুল ইসলাম :
কিশোর গ্যাং দমনে প্রেসবুকে কঠোর বার্তা দিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার। নিম্নে তার প্রেসবুক স্টাটাস হুবহু তুলে ধরা হলো :-
প্রিয় এলাকাবাসী আসসালামু’আলাইকুম।
সাম্প্রতিক সময়ে আমাদের ইউনিয়নে কিছু কিশোর
কিশোর গ্যাং গড়ে তুলে মাদকসেবন, উচ্ছৃঙ্খল চলাফেরা সহ
বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে।
ইতিমধ্যে একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে
এবং সেখানে তাদের অপরাধ যজ্ঞের একটি নমুনা
সবার সামনে উপস্থাপন হয়েছে।
এটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের সমাজ, পরিবার ও
ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ।
আমি সংশ্লিষ্ট সকল কিশোর-তরুণদের সতর্ক করে
বলতে চাই- ভুল পথ থেকে এখনই ফিরে আসুন।
মনে রাখবেন, আইন নিজের গতিতে চলবে এবং কোনো
অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
যারা কিশোর গ্যাংয়ের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে,
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
অবশ্যই গ্রহণ করা হবে।
তবে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্তানদের
গাইড করার দায়িত্ব আমাদের প্রত্যেক অভিভাবকদের নিতে হবে।
অভিভাবকদের প্রতি আমার একান্ত অনুরোধ,
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে
এবং কী করছে সেদিকে সর্বোচ্চ নজর রাখুন।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও জনপ্রতিনিধিদের
সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জাতীয় অপরাধ
এখানেই নির্মুল করতে পারি ইনশাআল্লাহ,
আর এইজন্য আমাদের সবার আন্তরিক চেষ্টা থাকতে হবে।
আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও
মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।