
মকবুল হোসেন, ব-দ্বীপ, ময়মনসিংহ:
শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও বহুমাত্রিক দক্ষতা বিকাশের লক্ষ্যে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণায় ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।
আজ ২২জুন সোমবার উদ্বোধন করেন
নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণা এবং জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা শিক্ষা অফিসার, নেত্রকোণা প্রমুখ ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক চেতনা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মেধা, সৃজনশীলতা ও মননশীলতার চর্চাকে আরও বেগবান করবে।
স্বপ্ন, সৃজনশীলতা ও নেতৃত্বের পথে শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে—বলে সুধী জন আশাবাদ ব্যক্ত করেন ।