
জসিম উদ্দিন কক্সবাজার
“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত ঈদগাঁও গড়ার লক্ষ্যে আজ ২৪ জুলাই ২০২৬ খ্রি.রোজ শুক্রবার ঈদগাঁও ০৭ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির আয়োজনে ঈদগাঁও উপজেলা ৭নং ওয়ার্ডে আলি বিন আবুতালিব মাদরাসায় এক বিশেষ মাদক বিরুদ্ধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ওসি জনাব এটিএম শিফাতুল মাজদার
অফিসার ইনচার্জ সভায় সভাপতিত্ব করেন হামিদুর হক ঈদগাঁও ০৭ নং ওয়ার্ড
এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ঈাগাঁও থানার ওসি মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে হামিদুল হক ঈদগাঁও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে মহি উদ্দিন ও কফিল মামুদ নূর মোহাম্মদ বাবলু মো:আনোয়ার হেলান উদ্দিন জাহাঙ্গীর নুরুল হক প্রমুখ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ঈদগাঁও ০৭ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন