বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষা ২৫-২৬ জুলাই

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার পদে আবেদনকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিটাবাড়িয়া, নদমূলা, ধাওয়া ও গৌরীপুর ইউনিয়নের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৩টা থেকে। এছাড়া ভাণ্ডারিয়া পৌরসভা, তেলিখালী ও ইকড়ি ইউনিয়নের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ জুলাই (রবিবার) বিকেল ৩টা থেকে। উভয় দিনের পরীক্ষা ভাণ্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী সকল আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), অভিজ্ঞতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি ইন্টারনেট সংযোগযুক্ত একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে, কারণ ব্যবহারিক পরীক্ষায় মোবাইল ডিভাইস ব্যবহার করা হবে।

উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সদস্য সচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের মতো ভাণ্ডারিয়া উপজেলাতেও ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ পরিচালিত হবে। এ শুমারিতে ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতে সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রকৃত উপকারভোগী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষা ২৫-২৬ জুলাই

২৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top